চুলের যত্নে আমলকী ও জবার ব্যবহার
চুল পড়া, অকাল পক্কতা, রুক্ষতা বা খুশকি এই সমস্যাগুলো আজকাল প্রায় সবার। বাজারে অসংখ্য কেমিক্যাল প্রোডাক্ট থাকলেও সেগুলো সবসময় উপকার দেয় না। কিন্তু প্রকৃতির দুটি সহজ উপাদান আমলকি ও জবা চুলের যত্নে হতে পারে অত্যন্ত কার্যকর ও নিরাপদ সমাধান।
এই আর্টিকেলে জানবো কীভাবে আমলকি ও জবা চুলের যত্ন নেয় এবং ঘরে বসেই কীভাবে ব্যবহার করা যায়?
আমলকি চুলের জন্য কিভাবে উপকারী?আমলকি ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে
সহায়তা করে । যা চুলের গোড়া মজবুত করে। এছাড়াও চুলের খুশকি দূর করে, চুলের অকাল পক্কতা রোধ করে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
নিয়মিত ব্যবহার করলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়।
জবা ফুল কিভাবে চুলের যত্নে সহায়ক
জবা ফুল (Hibiscus rosa-sinensis) বহুদিন ধরে প্রাকৃতিক উপায়ে চুলের যত্নে হয়ে আসছে।
নতুন চুল গজাতে সহায়তা করে ,খুশকি কমায়, এছাড়াও চুল নরম ও মসৃণ করে এবং
চুলের ভলিউম বাড়ায় । জবা ফুলে আছে এ্যামিনো এসিড যা কেরাটিন তৈরী করতে সক্ষম। তাই চুলের ওপর কেরাটিন এর প্রলেপ ঠিক রাখে । চুলকে মজবুত ও মসৃণ এবং চুল ফেটে যাওয়া সমস্যা দূর করে।
নিয়মিত ব্যবহারে চুল সিল্কি ও কালো হয়। জবার পাতা ও ফুল দুটিই চুলের জন্য উপকারী।
আমলকি ও জবার কার্যকর ব্যবহার পদ্ধতি
১।চুল পড়া কমাতে হেয়ার প্যাক
উপকরণ:
২ চা চামচ আমলকি গুঁড়া
৪–৫টি জবা ফুল
সামান্য পানি
প্রস্তুত প্রণালী:
জবা ফুল বেটে পেস্ট তৈরি করুন। এর সাথে আমলকি গুঁড়া মিশিয়ে নিন।
ব্যবহার:
চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে ১–২ বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
২। চুল ঘন ও কালো রাখতে হেয়ার অয়েল
নারকেল তেল হালকা গরম করুন
তাতে শুকনো আমলকি ও জবা ফুল দিন।এছাড়া জবার পাতাও দেওয়া যায়।
ঠান্ডা হলে ছেঁকে বোতলে রাখুন এবং ঠান্ডা জায়গায় রাখুন।
সপ্তাহে ২–৩ দিন ম্যাসাজ করলে চুল হবে আরও মজবুত ও উজ্জ্বল।
৩। খুশকি দূর করতে
জবার পাতা বেটে আমলকি গুঁড়ার সাথে মিশিয়ে স্ক্যাল্পে লাগান।
২০–২৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এখানে টক দই ও মেশানো যেতে পারে
তাহলে চুল আরও নরম হয়।
এই দুটি উপাদান একসাথে কেন কার্যকর?
আমলকি চুলের গোড়া শক্ত করে এবং জবা চুলের বৃদ্ধি করে। একসাথে ব্যবহার করলে চুল পায় পুষ্টি ও সুরক্ষা।যা দীর্ঘদিন চুলকে করে তোলে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল।
কিছু সতর্কতা
প্রথমবার ব্যবহারের আগে অল্প করে পরীক্ষা করুন।
অ্যালার্জি থাকলে ব্যবহার বন্ধ করুন
নিয়মিত ব্যবহার করুন, কিন্তু অতিরিক্ত নয়।
তামযোরা নিউজ ২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url