খালি পেটে আমলকি খাওয়ার উপকারিতা

আমলা বা আমলকি একটি ছোট সবুজ ফল। যা বাংলাদেশ ভারতসহ  সহ দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোতে পাওয়া যায়।আমলকির রয়েছে বিভিন্ন ঔষধি গুণ। ভিটামিন সি এ ভরপুর। আমাদের দেশের প্রচুর আমলকী হয়ে থাকে।


 

খালি-পেটে-আমলকি-খাওয়ার-উপকারিতা


সকালে খালি পেটে আমলকি খেলে কি কি সুবিধা পাওয়া যায় এবং রোগ প্রতিরোধে কিভাবে সহায়ক তা জানবো। 


আমলকি একটি টক স্বাদ যুক্ত ফল,যাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজম শক্তি উন্নত করে, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। এছাড়াও ত্বক উজ্জ্বল রাখে চুল ঘন ও ঝলমলে করে।  শরীরকে ডিটক্সিফাই করে খালি পেটে আমলকির রস খেলে। ডায়বেটিস ও ক্যান্সার নিয়ন্ত্রনে বিশেষ ভূমিকা রাখে ছোট্ট এই ফল। রক্ত বিশুদ্ধ ও চোখ উন্নত করে। এমনকি লিভারের কার্যকারিতাও বাড়ায়। খালি পেটে খেলে সব রোগ ব্যাধি কমে যাবে এবংত্বক করবে টান টান ও প্রাণবন্ত।

খালি পেটে আমলকি খেলে আর কি কি সুবিধা পাওয়া যায় তার বিস্তারিত নিচে দেওয়া হলোঃ




১।চুলের যত্নে আমলকি

চুলের যত্নে আমলকির ব্যবহার প্রাচীন যুগ থেকে চলে আসছে। খালি পেটে প্রতিদিন আমলকির জুস বা আমলকি খেলে চুল হবে ঘন, কালো উজ্জ্বল । এছাড়াও মাথার ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে।ফলে চুল সহজেই লম্বা হয়। চুল পড়া কমাতে কার্যকরী ভূমিকা রাখে কেননা চুলের ফলিকলকে মজবুত করে। তাই চুল সুন্দর রাখার জন্য খালি পেটে আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

আরোও পড়ুন 


২।রোগ প্রতিরোধকঃ



খালি পেটে আমলকির রস খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ওজোন হ্রাস করে। শরীরের ইমিউনিটি ক্ষমতা বাড়ায়।প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তাই জ্বর, সর্দি-কাশিতেও রোগের বিরুদ্ধে লড়াই করে। রক্ত পরিষ্কার করে। শরীরের সকল বজ্র পদার্থ বের করে দেয়। তাই প্রতিদিনের রুটিনে স্বাস্থ্য ভালো রাখার জন্য আমলকি খাওয়া উচিত। 


৩। মেদ কমায় ঃ 


খালি পেটে আমলকি শরীরের  অতিরিক্ত চর্বি কমায়। অনেকেই ওজন কমানোর জন্য প্রাকৃতিক কিছু খোঁজেন। এর বিকল্প আমলকির চেয়ে ভালো আর কিছু নেই। আমলকিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের মেটাবলিজম বেড়াতে সহায়তা করে। শরীরের ওজন কমে যায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। 
এছাড়াও পেটের চর্বি কমিয়ে ওজন কমিয়ে আনে।

আরোও পড়ুন 

৪। দৃষ্টিশক্তি বাড়ায় ঃ 


দৃষ্টিশক্তি বাড়াতে আমলকির ভূমিকা অনন্য। বহু প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসায় আমলকির ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। আমলকিতে রয়েছে ভিটামিন এ যা আমাদের চোখের জন্য অত্যন্ত ভালো। নিয়মিত খালি পেটে খেলে চোখ সুস্থ থাকবে। আমলকি একটি সবুজ ভিটামিন সি যুক্ত ফল যা চোখের প্রখর করে ।



৫।ব্যাথা দূর করতে সহায়তা করে ঃ


আমলকি দীর্ঘদিনের ব্যাথা দূর করে। যেমন বয়সনিত কারণে  দীর্ঘ দিনের পুরনো ব্যথা হাড়ে ব্যথা জয়েন্টের ব্যথা প্রদাহ জনিত ব্যথা হয়ে থাকে। খালি পেটে নিয়মিত আমলকি খেলে এই ধরনের প্রদাহ জনিত ব্যথা কমাতে সাহায্য করে। আমলকিতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যার প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকরী। 

আরোও পড়ুন
 


৬।কোলেস্টেরল দূর করে ঃ 



আমাদের শরীরে চর্বি জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য কোলেস্টেরল  বেড়ে যায় তাই তখন প্রাকৃতিক উপায়ে কোলেস্টেরল দূর  করার জন্য খালি পেটে আমলকি খাওয়া উচিত। তাহলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। আমলকিতে রয়েছে ফাইবার। যা সহজেই কোলেস্টেরল কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে দেয়। এবং ভালো কোলেস্টেরল  (HDL) বাড়ায়।


৭।জ্বর কমাতেঃ

 
জ্বর কমানোর জন্য আমলকির রস করে তাতে ফোড়ন দিয়ে খেলে জ্বর কমে যায়। আমলকি যেকোনো উপায়ে খেলে শরীর ঠান্ডা থাকে ফলে জ্বরে অনেকটা আরাম দেয়। আমলকির রসের সাথে মিশ্রী মিশিয়ে  খেলে বমি বমি ভাব দূর হয়। খালি পেটে সকালে আমলকি খেলে শরীর সতেজ লাগে। আমলকি তে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ।
আরোও পড়ুন দাঁতে ব্যথা ও ক্যাভিটির জন্য
 
খালি-পেটে-আমলকি-খাওয়ার-উপকারিতা


৮।দাঁতের ব্যথায়ঃ 


দাঁতে ব্যথা ও ক্যাভিটির জন্য আমলকি অত্যন্ত উপকারী। দাঁতে ব্যথা হলে আমলকির রসে কর্পূর মিশিয়ে লাগাতে পারেন। তাতে অনেকটা ব্যথা উপশম হয়। দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে খালি পেটে আমলকির রস খান। এমনকি মুখের জীবাণু কমায়। নিয়মিত খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে।



৯।মুখের দাগ নিরাময়ঃ


মুখের দাগ নিরাময়ে আমলকির ভূমিকা অপরিসীম।আমলকি  পেস্ট বানিয়ে মুখে লাগালে দাগ দূর হয়। এছাড়াও নিয়মিত আমলকি খেলে ত্বক হয় উজ্জ্বল ও টানটান। বয়সের ছাপ দূর হয়। আমলকিতে রয়েছে ভিটামিন সি যা ত্বকের কোলাজেন বৃদ্ধি করে। খালি পেটে খেলে ত্বক এর উজ্জলতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এমনকি নতুন কোষ গঠন করতেও সহায়তা করে।  



১০।মুখের রুচি বাড়েঃ  


আমলকির রস প্রতিদিন খালি পেটে খেলে মুখের রুচি বাড়ে  ও হজমে সাহায্য করে। পাকস্থলীর  বজ্র পদার্থ দূর করে। লিভারের জন্য অনেক উপকারী একটি ফল। আমলকি টক স্বাদ যুক্ত ভিটামিন সি যুক্ত ফল তাই শরীরের জন্য অনেক উপকারি তেমনি রুচির জন্য ও ভালো। আমলকির পাতার রস ও  পেটের জন্য অনেক ভালো। তাই প্রতিদিন আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।



১১।বহুমূত্র রোগেঃ

  
আমলকি বিভিন্ন ভেষজ  গুনসম্পন্ন একটি ফল তাই বিভিন্ন চিকিৎসায় আমলকি ব্যবহার হয়ে আসছে বহু প্রাচীন যুগ থেকে। শরীরের বজ্র পদার্থ দূর করতে সাহায্য করে। আমলকি শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এবং অগ্নাশয় ভালো রাখে। নিয়মিত খালি পেটে আমলকির রস খেলে বহুমুত্র রোগ নিরাময়
সম্ভব। পুরোপুরি নিরাময় না হলেও নিয়ন্ত্রনে রাখা যায়।


উপসংহারঃ 

পরিশেষে বলা যায় যে আমলকি পুষ্টিগুণে ভরপুর এবং ঔষধি গুনাগুন সম্পন্ন ফল। যা আমাদের শরীরকে উন্নত ও সুস্থ রাখে। বাজারের বিভিন্ন কোম্পানির ওষুধ পরিহার করে আমরা প্রাকৃতিক উপায়ে যেসব ভেষজ গুণ সম্পন্ন ঔষধি ফল পাওয়া যায় তাই খাওয়া উচিত। যা আমাদের শরীরে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় না। তাই একটু কষ্ট করে সব প্রতিদিন সকালে খালি পেটে আমলকি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এমনকি গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা থাকলে অবশ্যই এই ঔষধি গুণে ভরপুর আমলকির গাছ লাগান। 


খালি-পেটে-আমলকি-খাওয়ার-উপকারিতা


সতর্কতা   

প্রতিদিন অবশ্যই আমলকি খাওয়া উচিত তবে বেশি নয়। 

যাদের আলসার আছে তারা এড়িয়ে চলুন। 

গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে খালি পেটে বেশি আমলা খেলে। 

যেকোনো খাবার অল্প পরিমাণে খাওয়া উচিত। 

গর্ভবতী মায়েরা ডাক্তারের  পরামর্শ খাবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

তামযোরা নিউজ ২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Tanzim Tamanna
Tanzim Tamanna
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও তামযোরা নিউজ ২৪ আইটির প্রতিষ্ঠাতা। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২ বছরের অভিজ্ঞতায় তিনি অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।